Saturday, June 27, 2026

যাদবপুরের ফাঁকা ফ্ল্যাটে তরুণীর পচা-গলা ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য

Date:

Share post:

ফের শহরে এক রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। এবার যাদবপুরে ফাঁকা ফ্ল্যাটের মধ্যে থেকে এক তরুণীর পচা-গলা দেহ উদ্ধার করেছে পুলিশ। ফ্ল্যাটের দরজা ভেঙে পুলিশ দেখে, গলায় ফাঁস লাগানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন ওই বছর ২৩-র তরুণী। তখন মৃতের গোটা শরীরেই পচন ধরেছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। যাদবপুর থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

জানা গিয়েছে, তরুণীর নাম পল্লবি কর্মকার। ওই তরুণীর বাড়ি নিউটাউন এলাকায়। তবে যাদবপুরের বিক্রমগড় এলাকায় একটি আবাসনের চারতলায় ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকতেন ও‌ই তরুণী। ফ্ল্যাট ভাড়া ছিল মাসে ৭ হাজার টাকা। তিন বছরেরও বেশি সময়ও ধরে তরুণী এই ফ্ল্যাটে থাকতেন বলে জানা যাচ্ছে। এবং নিয়ম করেই ল্যান্ড লর্ডকে প্রতি মাসে ফ্ল্যাট ভাড়া মিটিয়ে দিতেন।

মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, তরুণী নিম্নবিত্ত পরিবার থেকেই এক জায়গায় সেলাইয়ের কাজের জন্য যাদবপুরের বিক্রমগড়ে ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। বাড়িতে মা আর ভাই রয়েছে। পল্লবি বাড়িতেও টাকা দিতেন বলে জানা গিয়েছে।

যাদবপুর থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে, গত শনিবার রাতে শেষ বারের মতো দেখা গিয়েছিল পল্লবিকে। তারপর থেকে ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল। পল্লবির ফ্ল্যাটে নিয়মিত যাতায়াত ছিল এক যুবকের। ওই যুবকের সঙ্গে পল্লবি সম্পর্কে ছিলেন বলেই দাবি প্রতিবেশিদের। পল্লবির এক নিকট আত্মীয়ও সে কথা জানিয়েছেন। ওই যুবকের সঙ্গে লিভইন করতো পল্লবি।

তবে ওই যুবকের বাইরেও আরও বেশকিছু ছেলে বন্ধুরা পল্লবির ফ্ল্যাটে মাঝে মধ্যেই আসতো বলে জানতে পেরেছে পুলিশ। শেষ কার কার সঙ্গে ফোনে কথা বলেছে পল্লবি, সেই কল লিস্টও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একইসঙ্গে ময়না তদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে আছে পুলিশ।

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...