Saturday, June 27, 2026

সিআরপিএফ সহ আধা সামরিক বাহিনীতেও এবার নিষিদ্ধ ফেসবুক

Date:

Share post:

নিরাপত্তার স্বার্থে গোটা দেশে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ হয়েছে। সেইসঙ্গে সেনাবাহিনীতে নিষিদ্ধ হয়েছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার। এবার আধা সামরিক বাহিনীতেও ফেসবুকের ব্যবহার নিষিদ্ধ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শুধু তাই নয়, অবরসপ্রাপ্ত সেনা কর্মীরাও ফেসবুক ব্যবহার করতে পারবেন না। কারণ, তাঁরাও সেনা বাহিনীর সংস্পর্শে থাকেন। সূত্রের খবর,

ইতিমধ্যেই দেশের আধা সামরিক বাহিনী সিআরপিএফ, আইটিবিপি, বিএসএফ, সিআইএসএফ এবং এনএসজিকে এই নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডির নির্দেশ পাওয়ার পর সবকটি বাহিনীকে এই নির্দেশ পাঠানো হয়েছে। ১৫ জুলাইয়ের মধ্যে সকলের কাছে এই নির্দেশ পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠিতে। সেনা বাহিনীর সঙ্গে আধা সামরিক বাহিনীর যেহেতু নিয়মিত যোগ থাকে তাই দেশের নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকার বলেছে, দেশের নিরাপত্তার স্বার্থে ও তথ্য পাচার রুখতে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ ৮৯টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে ভারতীয় সেনা জওয়ান ও আধিকারিকদের জন্য। শুধু সোশ্যাল মিডিয়া অ্যাপই নয়, নিষেধাজ্ঞা জারি হয়েছে ই-কমার্স ও ডেটিং সাইটের বেশ কয়েকটি অ্যাপের উপরেও। ১৫ জুলাইয়ের মধ্যে মোবাইল থেকে এই অ্যাপগুলি ডিলিট করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। না মানলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে।

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...