Saturday, June 27, 2026

ভারতে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ২৪ হাজার

Date:

Share post:

করোনার গ্রাস থেকে মুক্তির কোনও লক্ষণ নেই। যত দিন যাচ্ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এবার দেশে একদিনে করোনা আক্রান্ত হলেন আরও ২৯ হাজার

৪২৯ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লক্ষ ৩৬ হাজার ১৮১। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৫৮২ জন রোগীর। ফলে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৪ হাজার ৩০৯ জনের। আজ, বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ১৯ হাজার ৮৪০ জন। ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৫ লক্ষ ৯২ হাজার ৩১ জন করোনাজয়ী।

Related articles

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...