Tuesday, May 26, 2026

বাবা-মায়ের পাশেই চির‌নিদ্রায় শা‌য়িত প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর

Date:

Share post:

মৃত্যুর দশ দিন পর চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। সকাল সাড়ে এগারোটার দিকে হয় তার অন্তোষ্টিক্রিয়া।
এর আগে সকাল ৯টার কিছু আগে ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই কিংবদন্তির মরদেহ নিয়ে যাওয়া হয় রাজশাহীর সিটি চার্চ প্রাঙ্গনে। সেখানে শ্রদ্ধা শেষে তাকে নিয়ে যাওয়া হয় পাশের কবরস্থানে।
ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ৬ জুলাই প্রয়াত হন এন্ড্রু কিশোর। এরপর তার মরদেহ রাখা হয় হিমঘরে। অষ্ট্রেলিয়া থেকে ৯ জুলাই ছেলে সপ্তক আর ১৩ জুলাই মেয়ে সংজ্ঞা দেশে ফেরার পর আজ বুধবার হয় তার অন্তোষ্টিক্রিয়া।
তাঁকে শেষ বিদায় জানা‌তে  উপস্থিত ছিলেন র‌াজশাহী-২ আস‌নের এম‌পি ফজ‌লে হো‌সেন বাদশা, রাজশাহীর বি‌ভিন্ন সংগীত প্রতিষ্ঠা‌নের সদস‌্য ও শিক্ষকরা। ঢাক‌া থে‌কে এন্ড্রু কি‌শোর‌কে শেষ বিদায় জানা‌তে এ‌সে‌ছি‌লেন জন‌প্রিয় সুরকার ইথুন বাবু, চল‌চ্চিত্র শিল্পী স‌মি‌তির সাধারণ সম্পাদক জা‌য়েদ খানসহ অনেকে।

Related articles

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...

উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে জোর, ১১ জুন নীতি আয়োগের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১১ জুন নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে...

মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি— এই তিন জেলা নিয়ে এক উচ্চপর্যায়ের...