Saturday, June 20, 2026

সুশান্তের মৃত্যুর তদন্তে সিবিআই!

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত সম্ভবত সিবিআইয়ের হাতেই যেতে চলেছে। গত ১৪ জুন রবিবার সকালে সুশান্তের রহস্য মৃত্যু হয়। মুম্বই পুলিশ দীর্ঘ এক মাস ধরে তদন্ত ও জিজ্ঞাসাবাদ করলেও কোনও একটি সিদ্ধান্তে আসতে পারেনি। পাশাপাশি পারিপার্শ্বিক চাপ বাড়ছিল। বিভিন্ন মহল থেকে বিভিন্ন অভিযোগও উঠেছিল মৃত্যু নিয়ে। সিবিআই তদন্তের দাবি ক্রমশ জোরালো হচ্ছিল। আজ, বুধবার সিবিআই তদন্তের দাবি জানিয়ে যে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে এসেছিল, সেই চিঠিটি এদিন তিনি সংশ্লিষ্ট দফতরে পাঠিয়ে দিয়েছেন। ফলে মনে করা হচ্ছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত সিবিআইয়ের হাতেই যাচ্ছে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...