Thursday, June 18, 2026

বাড়ছে সংক্রমণ: ফের হাজিরা কমাল রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কড়াকড়ি সত্বেও বাড়ছে ভাইরাস সংক্রমণ। এই পরিস্থিতিতে 31 জুলাই পর্যন্ত সরকারি অফিসে হাজিরা 70 শতাংশ থেকে কমিয়ে 50 শতাংশ করল রাজ্য সরকার। সংক্রমণ বাড়ার কারণে এই সিদ্ধান্ত বলে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী। বেসরকারি অফিস ভুলে কেউ এই পরামর্শ দেন তিনি। একইসঙ্গে ওয়ার্ক ফ্রম হোম-এ জোর দেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, বহু ব্যাঙ্ক কর্মচারী অসুস্থ হয়ে পড়ার কারণে ব্যাঙ্কগুলির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানানো হয়েছে, তাদের গ্রাহক পরিষেবা দুপুর দুটো পর্যন্ত দেওয়ার অনুমতির জন্য। একই সঙ্গে শনি ও রবিবার ব্যাঙ্ক বন্ধের অনুমতি চাওয়া হয়েছে। এই বিষয়টি মুখ্যসচিব রাজীব সিনহাকে দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, কোভিডকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। তবে সাবধানে থাকতে হবে।

পাশাপাশি এখন থেকে সব সরকারি দফতরে সপ্তাহে একদিন করে স্যানিটাইজ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। সংক্রমণের হার কমাতে বেসরকারি অফিস গুলোকেও সপ্তাহে একদিন করে জীবাণুমুক্ত করতে পরামর্শ দিয়েছেন তিনি।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...