Monday, April 6, 2026

সংক্রমণ থেকে সুস্থ ব্যক্তির সঙ্গে কতদিন পরে আপনি দেখা করতে পারবেন , জানেন কী?

Date:

Share post:

কোভিড-১৯ সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সঙ্গে কতদিন পরে আপনি দেখা করবেন, জানেন কী? এ বিষয়ে স্পষ্ট নির্দেশ দিল মার্কিন স্বাস্থ্য সম্পর্কিত সংস্থা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ।
সিডিসি জানিয়েছে, পরিজন বা বন্ধু কোভিড-১৯ সংক্রমণ থেকে সেরে উঠলেই তাঁর সঙ্গে অন্তত ১০ দিন পরে দেখা করতে যান। না হলে আপনিও সংক্রমিত হতে পারেন । এক্ষেত্রেও কী কী সতর্কতা নিতে হবে তাও জানিয়েছে সিডিসি।
প্রথমেই জানতে হবে, ওই রোগীর অন্তত শেষ ৩ দিন জ্বর এসেছে কিনা। দ্বিতীয়ত, তাঁর কাশি-শ্বাসকষ্ট কমেছে কিনা তাও জানতে হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ, তৃতীয়টি হল, সুস্থ হওয়ার পর টানা ১০ দিন কোয়ারান্টাইনে তিনি ছিলেন কিনা । এই তিন শর্ত পূরণ হলে তবেই ওই ব্যক্তির সঙ্গে দেখা করা ঝুঁকিহীন হবে।
সিডিসি জানিয়েছে, এমনও হতে পারে, যার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে তিনি অ্যাসিম্পটম্যাটিক? সেক্ষেত্রেও কারও সঙ্গে দেখা করতে হলে ১০ দিন অন্তত অপেক্ষা করা উচিত।  সিডিসি বলছে, একমাত্র ২৪ ঘণ্টার তফাতে যদি পরপর ২ বার কোভিড-১৯ নেগেটিভ রেজাল্ট আসে, তাহলে জনসমক্ষে যাওয়া সম্ভব।
আর যদি আপনি নিজে করোনা আক্রান্তের সংস্পর্শে আসেন? তাহলে যেদিন এই সংস্পর্শ ঘটেছে, সেদিন থেকে ১৪ দিন পর্যন্ত নিজেকে সেলফ আইসোলেশনে রাখতে হবে। লক্ষ্য রাখতে হবে কোভিড-১৯ আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে কিনা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...