Monday, April 6, 2026

এখনও পুরো সরেনি চিন, পরিস্থিতি দেখতে লাদাখ গেলেন প্রতিরক্ষামন্ত্রী

Date:

Share post:

গালওয়ান উপত্যকা ও গোগরা হট স্প্রিং এলাকা থেকে কিছুটা সরলেও পূর্ব লাদাখের ফিঙ্গার এলাকা থেকে পুরোপুরি সেনা সরাতে নারাজ চিন। অন্যদিকে চিনা সেনাদের সরানোর দাবিতে অনড় ভারতও। এই চাপানউতোরের মধ্যে চিনা সেনার গতিপ্রকৃতি সরেজমিনে বুঝে নিতে শুক্রবার লাদাখ সফরে গেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রী মোদির পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের এই লাদাখ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মঙ্গলবারের বৈঠকেও ফিঙ্গার এলাকা থেকে সরতে রাজি হয়নি চিনা বাহিনী। ফলে চাপা উত্তেজনার পরিস্থিতির মধ্যে লাদাখ পৌঁছেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার সকালে লাদাখ পরিদর্শনের জন্য রওনা দেন তিনি। লাদাখ ও জম্মু কাশ্মীরে দু’দিনের সফরে তাঁর সঙ্গে রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। অন্যদিকে সূত্রের খবর, ইতিমধ্যেই দিল্লি পৌঁছছেন চিফ অফ নর্দার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে যোশী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। বৈঠকে সীমান্তের পরিস্থিতি ব্যাখ্যা করতে পারেন যোশী। ইতিমধ্যেই পূর্ব লাদাখে আরও ৬০ হাজার সেনা মোতায়েন করেছে ভারত। চিন সীমান্তে চলছে ভারতীয় সেনার কড়া নজরদারি।

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...