Monday, April 6, 2026

অ্যাপ বাঁচাবে প্রাণ! বজ্রপাতের ৩০ মিনিট আগে করবে সাবধান

Date:

Share post:

পরপর বজ্রপাতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এই বছর সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিহার ও ছত্তিশগঢ় । এবার আর ভয় নেই বজ্রপাতে। প্রাণ বাঁচাতে এসে গিয়েছে বিশেষ অ্যাপ! বজ্রপাতের ৩০ মিনিট আগেই এই অ্যাপ সতর্ক করবে মানুষকে। অ্যাপটির নাম ‘দামিনী’ ।

এই প্রসঙ্গে আবহবিদ সঞ্জয় ভেলাবে জানিয়েছেন, নির্দিষ্ট জায়গায় বজ্রপাত হওয়ার আধ ঘণ্টা আগে এই অ্যাপ ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠাবে।

প্লে-স্টোর থেকে বিনামূল্যে এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন। এর পর ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য জানাতে হবে। যেমন নাম, ফোন নম্বর, এলাকা ইত্যাদি।

রেকর্ড বলছে, প্রতি বছর সারা দেশে বজ্রপাতে মারা যান প্রায় দুহাজার মানুষ। এই অ্যাপ তাই বজ্রপাতের হাত থেকে মানুষকে বাঁচাতে সাহায্য করবে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...