Saturday, June 13, 2026

শ্রদ্ধার সঙ্গে সৎকার, করোনায় মৃতদের দেহ দেখতে পাবে পরিবারের লোক

Date:

Share post:

করোনা রোগীর মৃত্যুর পর তাঁর দেহ যাতে দ্রুত নিয়ে যাওয়া যায় সে কারণে শববাহী গাড়ির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিলো কলকাতা পুরসভা। একইসঙ্গে করোনায় মৃতদের মরদেহগুলি যাতে শ্রদ্ধা-সম্মানের সঙ্গে সৎকার করা সম্ভব হয়, সেই দিকেও নজর দেবে পুরসভা।

পাশাপাশি, ২০ থেকে বাড়িয়ে ২৪টি মর্গে দেহ রাখার ব্যবস্থা করা হয়েছে। এবং সেখানে পরিবার-পরিজনরা সেই দেহ দেখতে পারবেন। আজ, শনিবার কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকের শেষে এমনটাই জানালেন নোডাল অফিসার তথা রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

সেইসঙ্গে এদিন তিনি জানিয়েছেন, কলকাতা পুরসভা ৭০০ কর্মী গত ২৮ জুন মানুষের বাড়িতে ডোর টু ডোর সমীক্ষা করেছেন। আর তাতেই উঠে এসেছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
কলকাতায় এক-তৃতীয়াংশ বস্তি এলাকা গত কয়েক দিনে ১৭৭টি পজিটিভ কেস ধরা পড়েছে। অন্য সাধারণ বাড়িগুলিতে ১২০০ এবং আবাসনগুলিতে সব মিলিয়ে ১৪০০টি পজিটিভ কেস ধরা পড়েছে।

আলাপন বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, শহরে করোনা মোকাবিলায় পালস অক্সিমিটার ব্যবহার করা হবে।
সেফ হোমগুলিতে কলকাতা পুরসভার খরচেই থাকা-খাওয়া এবং চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। স্টেডিয়াম এবং যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়াম সেফ হোম-এর জন্য ব্যবহার করা হবে। করোনা আক্রান্ত রোগীদের নিয়ে যাওয়ার সমস্যা সমাধান করতে পুরসভার ১০টি এম্বুলেন্স-এর পাশাপাশি বিধায়ক এবং সাংসদদের তহবিলে কেনা অ্যাম্বুলেন্সগুলিকে ব্যবহার করা হবে এই করোনা রোগীদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে, এদিন এমনটাই জানিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়।

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...