Saturday, June 13, 2026

সমীক্ষা বলছে, মে মাসেই ভারতে ৩৫ কোটি বেকার! তবে চিনকে টেক্কা ব্যবসা-প্রযুক্তিতে

Date:

Share post:

করোনার জের। সমীক্ষায় ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে ভারতে। সাম্প্রতিক সমীক্ষা বলছে ভারতের বেকারত্বের হার মে মাসের শুরুতে ছিল ২৭.১%, অর্থাৎ প্রায় ৩৫ কোটি মানুষ বেকার, যেখানে চাকরি হারিয়েছেন ১২.২ কোটি ভারতবাসী। দেশের ৩০টি রাজ্যের মধ্যে ৯টি রাজ্যের অবস্থা সঙ্গীন। আর ৪ রাজ্যকে জরুরিকালীন পরামর্শ দেওয়া হয়েছে।

সমীক্ষা জানাচ্ছে সবচেয়ে বেশি কাজ হারিয়েছেন দৈনিক মজুরি পাওয়া শ্রমিক, আর ছোট সংস্থার কর্মীরা। এরা কারা? হকার, ঘুরে ঘুরে বিক্রি করেন এমন শ্রমিক, হস্তশিল্পী, নির্মাণ শিল্পের কর্মীরা।
মার্চ থেকে করোনা হামলার জেরে ক্যাম্পাস ছেড়েছে ৩.৭৫ কোটি পড়ুয়া। এরা বেশিরভাগই জব ওরিয়েন্টেড কোর্সের সঙ্গে যুক্ত ছিল। প্রযুক্তি, বিজ্ঞান, ডেটা সায়েন্স দারুনভাবে ধাক্কা খেয়েছে। ডেটা ম্যানেজমেন্টে মার খেয়েছে। আপাতত এক্ষেত্রে ভারতের স্থান ৫৮, নাইজেরিয়া, ফিলিপিন্সের থেকে একটু উপরে।

সবচেয়ে চাঞ্চল্যকর সমীক্ষা রিপোর্ট হলো, যত বেশি মানুষ ভাইরাসের আক্রমণে মারা গিয়েছেন, তার চেয়ে অনেক বেশি মানুষ মানুষ মারা গিয়েছেন অনাহারে। রিপোর্ট বলছে, প্রায় ৮০% মানুষের বেশি পরিবারের রোজগার হঠাৎ থেমে গিয়েছে। ফলে দারিদ্র দূরীকরণের যে প্রকল্প ভারত নিয়েছিল, কোভিড সমস্যা তাতে সম্পূর্ণ জল ঢেলে দিয়েছে।

তবে খুশির খবর হলো সমীক্ষা জানাচ্ছে, ব্যবসা আর প্রযুক্তিতে ভারত চিনের চেয়ে এগিয়ে। ভারত বিশ্বে ৩৪, চিন ৪৪। টেকনোলজি ডোমেনে ভারত ৪০, চিনের স্থান ৫০!

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...