Sunday, June 14, 2026

তাঁদের কন্যা প্রজ্ঞাই এখন মোহনা, জানতেন না দেবনাথ দম্পতি

Date:

Share post:

গত চারবছর মেয়ের সঙ্গে কোনও যোগাযোগ নেই। তাই প্রজ্ঞাই যে এখন মোহনা, তা জানা ছিল না পরিবারের। জানা ছিল না জঙ্গি সংগঠন জেএমবিতে নাম লিখিয়েছেন তাঁদের মেয়ে। এমনটাই দাবি পরিবারের। শনিবার, প্রতিবেশীরা সংবাদমাধ্যমে জেনে মেয়ের গ্রেফতারের খবর দিতেই কান্নায় ভেঙে পড়েন ধনেখালির বাসিন্দা গীতা দেবনাথ ও তাঁর স্বামী প্রদীপ দেবনাথ। মেয়ে দোষ করে থাকলে শাস্তি হোক- এটাই বলছেন দেবনাথ দম্পতি।

২০১৬ সালের ২৪ সেপ্টেম্বর সকালে কলকাতায় কাজ আছে বলে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন প্রজ্ঞা দেবনাথ। তারপর আর আর বাড়ি ফেরেননি। অনেক চেষ্টা করেও মেয়ের খোঁজ পাননি গীতা ও প্রদীপ। হঠাৎ কিছুদিন পর মাকে ফোন করে প্রজ্ঞা জানিয়েছিলেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং বাংলাদেশের ঢাকায় রয়েছেন। মেয়েকে অনেক বুঝিয়েছিলেন মা। বাড়ি ফিরে আসার জন্য কাতর আবেদনও জানিয়েছিলেন। কিন্তু কোনও কথা শোনেননি মেয়ে। প্রজ্ঞার বাবা প্রদীপ দেবনাথ দিনমজুর। কখনও কাজ থাকে, কখনও নয়। সেলাই করে সংসারের চাকাটা সচল রাখেন গীতা। এই অভাবের সংসারেও এক ছেলে ও এক মেয়ের লেখাপড়া যাতে কোনও ভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে কড়া নজর ছিল তাঁদের।

গীতা জানান, প্রজ্ঞা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দুটো পরীক্ষাই সেকেন্ড ডিভিশনে পাশ করেন। এরপর ধনেখালি কলেজে সংস্কৃতে অনার্স নিয়ে ভর্তি হন। কিন্তু তৃতীয় বর্ষের পড়া সম্পূর্ণ না করেই বাড়ি থেকে বেরিয়ে যান।স্থানীয় সূত্রে খবর, লেখাপড়া চলাকালীনই কয়েকটি সংগঠনের সঙ্গে প্রজ্ঞা যুক্ত হয়ে পড়েছিলেন বলে জানতেন পড়শিরা। তাঁরা জানান, বাড়িতে ও পাড়ায় বহিরাগতদের আনাগোনা বাড়ছিল। রাতের দিকে বাইরের লোকজনের আনাগোনায় দুয়েকবার আপত্তিও জানিয়েছেন কেউ কেউ। অনেক রাত পর্যন্ত বাড়ির বাইরে বেরিয়ে ফোনে কথা বলতে দেখা যেত তাঁকে। কিন্তু কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পড়তে পারে পাড়ার চুপচাপ শান্ত স্বভাবের মেয়েটা, ভাবতে পারেননি কেউ।

শুক্রবার, ঢাকার সদরঘাট থেকে আয়েশা জান্নাত মোহনাকে গ্রেফতার করে পুলিশ। তারপরেই তাঁকে জেরা করে বাংলাদেশের পুলিশকর্তারা জানতে পারেন, জেএমবির নারী বাহিনীর এই সদস্য আদতে ভারতীয় এবং হিন্দু। যা অবাক করেছে সে দেশের পুলিশ কর্তাদেরও। তাঁরা জানতে পারেন পশ্চিমবঙ্গে নিয়মিত যাতায়াত ছিল মোহনার। পশ্চিমবঙ্গ থেকে সংগঠনের জন্য চাঁদাও সংগ্রহ করতেন তিনি।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...