Tuesday, March 17, 2026

গত দেড় বছরে আমার সঙ্গে একটা কথাও বলেননি পাইলট, রাজনৈতিক শত্রুও তো এমন করে না! বোমা গেহলটের

Date:

Share post:

অশোক গেহলট বনাম শচিন পাইলট। রাজস্থানে লড়াইটা কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের। আরও একবার তা স্পষ্ট করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর কথাতেই পরিস্কার, ভূভারতে এমন ঘটনা নেই যেখানে একই রাজ্যে একই দলের মুখ্যমন্ত্রী আর উপ মুখ্যমন্ত্রীর মধ্যে বাক্যালাপ বন্ধ দীর্ঘদিন। ফলে রাজস্থানে এই সংঘাত অনিবার্যই ছিল।

অপসারিত উপ মুখ্যমন্ত্রী ও প্রদেশ কংগ্রেস সভাপতি পাইলট সম্পর্কে কী বোমা ফাটালেন অশোক গেহলট? সংবাদমাধ্যমের সামনে রাজস্থানের মুখ্যমন্ত্রী যা যা বলেছেন তা চমকে দেওয়ার মত। পাইলট সম্পর্কে গেহলট জানিয়েছেন, গত দেড় বছর তাঁদের মধ্যে বাক্যালাপ বন্ধ। প্রবীণ মুখ্যমন্ত্রীর মন্তব্য, এমন কেউ কোথাও দেখেছেন যে নিজের দলেরই গুরুত্বপূর্ণ মন্ত্রী কথা বলেন না মুখ্যমন্ত্রীর সঙ্গে? এমনকী কোনও পরামর্শ নেন না বা কোনও বিষয়ে আলোচনা করেন না! গেহলটের কথায়, কট্টর রাজনৈতিক শত্রুও এমন করে না! রাজনৈতিকভাবে যারা বিরোধী, তাদের সঙ্গেও কথা হয়, আলোচনা হয়। কারণ গণতন্ত্রে এটাই দস্তুর, আলোচনার বিকল্প নেই। গেহলটের তির্যক মন্তব্য, গত দেড় বছরে যা যা হয়েছে তা বলতে গেলে একটা বই হয়ে যাবে।

পাইলট ও তাঁর মধ্যে এই বিশ্বাসহীনতা যে সরকার গঠনের প্রথম দিন থেকেই ছিল তা মনে করিয়ে দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। গেহলট বলেন, প্রথম দিন থেকেই অসহযোগিতা চলেছে। উনি এখন ভিকটিম কার্ড খেলছেন! গত রাজ্যসভা ভোটের সময় পরিস্থিতি এমন হয় যে দশদিন ধরে আমাদের বিধায়কদের একটা রিসর্টে রাখতে হয়েছিল। গেহলট জানান, এরপরই গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। সেখানে দশ- বারো জন বিধায়কের নাম উঠে আসে। পাইলটের নাম তো প্রকাশ্যে বলাই হয়নি। তার অাগেই উনি ব্যাখ্যা দিতে শুরু করলেন! কোনও ভূমিকা না থাকলে আগে থেকে ব্যাখ্যা দেওয়ার দরকার হল কেন?

পাইলটের সঙ্গে তিক্ততা কোন পর্যায়ে গিয়েছে তা বুঝিয়ে দিয়েও মুখ্যমন্ত্রী অশোক গেহলটের মন্তব্য, তবু যদি উনি ফিরে অাসেন আমি ওকে বুকে জড়িয়ে ধরব।

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...