Sunday, June 14, 2026

টানা ৪ ঘণ্টার বেশি সময় ধরে আদিত্য চোপড়াকে জেরা মুম্বই পুলিশের

Date:

Share post:

সঞ্জয়লীলা বনশালীর পর সুশান্ত সিং মৃত্যু মামলায় এবার জেরা আদিত্য চোপড়াকে। শনিবার টানা চার ঘন্টার বেশি সময় পুলিশি জেরার মুখে পড়েন আদিত্য। অন্যদিকে হিমাচলের মানালি থেকে বোমা ফাটিয়েছেন অভিনেত্রী কঙ্গোনা রানাওয়াত। তাঁর দাবি, সুশান্তকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। প্রমাণ করতে না পারলে পদ্মশ্রী’ খেতাব ছেড়ে দেব। অন্যদিকে প্রাক্তন ‘র’ এজেন্ট এন কে সুদ জোর দিয়ে ফের বলেছেন, সুশান্তকে খুন করেছদ দাউদ ইব্রাহিমের দল। তার দুই এজেন্টের নামও করেছেন সুদ।

আদিত্যকে জেরা করা হয় তাঁর প্রস্তাবিত ‘পানি’ ছবিটি নিয়ে। এই ছবিতে সুশান্তর অভিনয় করার কথা ছিল। কিন্তু তা বাতিল হয়। আর এই ছবির জন্য ডেট দিয়ে দেওয়ায় বেশ কিছু ছবি তিনি ফিরিয়ে দেন। কিন্তু ছবি অনেক দূর এগিয়েও কেন বাতিল করা হলো, কী সেই কারণ তা জানতে চায় মুম্বই পুলিশ। এ নিয়ে শেখর সুমনও একাধিকবার মুখ খুলেছেন। যশরাজ ফিল্মের কর্তাকে মূলত সেসব কিছু নিয়েই এদিনের জিজ্ঞাসাবাদ।

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...