Tuesday, April 7, 2026

ভার্চুয়াল রকে প্রবাসী ভক্তদের ২৯ জুলাই ঐতিহাসিক মোহনবাগান দিবস উদযাপন! আপনাকেও স্বাগত

Date:

Share post:

সুদূর মার্কিন মুলুকে থাকলেও, মনেপ্রাণে তাঁরা খাঁটি মোহনবাগানী। এবারও তাই ২৯ জুলাই ঐতিহাসিক মোহনবাগান দিবসের আগে আমেরিকাবাসী মোহনবাগান ভক্তরা এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে চান।

আই লিগ জিতেছে মোহনবাগান। প্রিয় ক্লাবের এই জয়ে অন্য সময় হলে সুদূর আমেরিকাতেও সবুজ-মেরুনের মেলা বসতো। লকডাউনের লস এঞ্জেলস থেকে করোনাময় ক্যালগেরি, গৃহবন্দি সবাই। আর তাই সেলিব্রেশনটা ছোট হতে হতে এখন জুম, গুগল হ্যাঙ্গাউটে বন্দি হয়ে গিয়েছে।

এ আফসোস ভোলার নয়। তবে, করোনা আবহে শহরজুড়ে শোভাযাত্রা হোক বা নাই হোক, ঘর থেকেই সেলিব্রেশনে সামিল সবাই। আগামী ২৫ জুলাই, মোহনবাগান দিবসের ঠিক আগের শনিবার “মেরিনার্স এবরোড”র ছোট্ট প্রচেষ্টা। বিশ্বজুড়ে মোহনবাগান সমর্থকদের এই অনলাইন অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়েছেন তাঁরা। যেখানেই যে থাকুন না কেন, আড্ডার মেজাজটা কিন্তু ভার্চুয়াল রকে বসেই হবে। সামিল থাকবেন মোহনবাগানের সমর্থক সেলিব্রিটিরাও।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...