Tuesday, June 9, 2026

উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ইতিহাস সৃষ্টি বিরহোড়ের অষ্টাদশীর

Date:

Share post:

রাজ্যের মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে একাধিক জনজাতি। এর মধ্যে কার্যত লুপ্তপ্রায় জনজাতিতে পরিণত হয়েছে বিরহোড়। সেই জনজাতির মেয়ে এই প্রথম উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোল।

বাঘমুন্ডির ধসকা পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে জানকি শিকারি।পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলীর বাঘমুন্ডির ভূপতি পল্লীর বাসিন্দা সে। উচ্চমাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ২১৭। ভবিষ্যতে শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখে সে। জনকির কথায়, ” আমরা কেন পিছিয়ে থাকব। এই জনজাতিকে শিক্ষার আলোকে আলোকিত করে পিছিয়ে পড়া তকমা ঘোচাব আমি।” অষ্টাদশীর এ লড়াইয়ে পাশে দাঁড়াতে চান বাঘমুন্ডির বিধায়ক নেপাল মাহাতো l তিনি বলেন, “এই প্রথম বিরহোড় জনজাতির কোনও মেয়ে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হলো। ওর লেখাপড়ার সব দায়িত্ব আমার। ইতিহাসের পাতায় ওর নাম লেখা থাকবে।”

অরণ্যের সবুজে এখনও বাস বিরহোড় জনজাতির। জঙ্গল থেকে বনজ সম্পদ বিক্রি করে, কাঠ কেটে হাটে বাজারে বিক্রি করে তাঁদের দিন কাটে। পেটের টানে এই কাজ করে থাকে তাঁরা। হস্টেল থেকে ফিরে জানকিকে সেই কাজই করতে হত। কিন্তু জানকি চায় সমাজের মূল স্রোতে ফিরুক
বিরহোড় জনজাতি।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...