Tuesday, June 9, 2026

খেলরত্ন পুরস্কার প্রাপক বিতর্কে জল ঢাললেন ভাজ্জি

Date:

Share post:

খেলরত্ন পুরস্কারের জন্য ভারতের প্রাক্তন অফস্পিনার হরভজন সিংয়ের নাম দিয়েও পরে তা তুলে নেওয়া হয় পাঞ্জাব সরকারের তরফে। সেই বিতর্কেই এবার জল ঢাললেন ভাজ্জি। বললেন, “ওটা পাঞ্জাব সরকারের ভুল নয়। আমিই আসলে খেলরত্ন পুরস্কারের যোগ্য নই।”
ভাজ্জির বক্তব্য খুব স্পষ্ট , তিন বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করেননি তিনি। তাই ৪০ বছর বয়সী হরভজন মনে করছেন, ২০১৬ সালের পর থেকে কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেননি বলেই, খেলরত্ন পুরস্কার প্রাপকের তালিকা থেকে তাঁর নামটি সরিয়ে দেওয়া হয়েছে।
একটি টুইটে ভারতের প্রাক্তন এই অফস্পিনার লিখছেন, ‘আমার খেলরত্ন পুরস্কারের জন্য অনেক ধন্দ্ব এবং গুজব রটেছে। হ্যাঁ গত বছরে মনোনয়ন পাঠানো হয়েছিল ঠিকই। কিন্তু চলতি বছরে আমার নাম তুলে নিতে বলেছি পঞ্জাব সরকারকে। কারণ গত তিন বছরে আন্তর্জাতিক ক্রিকেটে আমি কোনও ম্যাচ খেলিনি। বিষয়টা নিয়ে আরও কোনও জলঘোলা করবেন না।’
ভারতের ক্রিকেট ইতিহাসে তৃতীয় সফলতম বোলার হরভজন। ১০৩ টেস্ট ম্যাচ খেলে তাঁর ঝুলিতে রয়েছে ৪১৭টি উইকেট। ১৯৯৮ সালে বিশ্ব ক্রিকেটে অভিষেক হয়েছিল হরভজন সিংয়ের। ওয়ানডে ক্রিকেটে ২৩৬টি ম্যাচ খেলে ২৬৯টি উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে টি-টোয়েন্টিতে ২৮টি ম্যাচ খেলে হরভজনের উইকেট সংখ্যা ২৫টি। প্রসঙ্গত, খেলরত্নের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে ক্রীড়াবিদের শেষ তিন বছরের পারফরম্যান্স দেখা হয়ে থাকে। সেই নিরিখে তিনি কোনও মতেই এই মহার্ঘ পুরস্কারের যোগ্য নন বলে মনে করেন দেশের প্রাক্তন তারকাটি।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...