Monday, April 6, 2026

দিল্লিতে প্রবল বৃষ্টি, গাড়ি নিয়ে ব্রিজের নিচে জলে ডুবে মৃত্যু চালকের  

Date:

Share post:

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি। জলমগ্ন শহরের একাধিক এলাকা৷ নিচু জায়গাগুলি প্রায় জলের তলায় চলে গিয়েছে। যান চলাচলের ব্যাপক অসুবিধা হচ্ছে। ঘটছে দুর্ঘটনাও। বরাখাম্বা এলাকার মিন্টো ব্রিজের তলায় জলে ডুবে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে৷
ব্রিজের তলায় ওই ব্যক্তির দেহ ভেসে উঠতে দেখা যায়৷ পুলিশ জানিয়েছে,  মিনি ট্রাকের চালক ছিলেন মৃত ব্যক্তি৷ নাম কুন্দন কুমার(৫৬) ৷ নয়াদিল্লির রেলস্টেশন থেকে গাড়ি নিয়ে যাওয়ার সময় ঘটে বিপত্তি৷ এতটা জল ছিল যে, তার গাড়ি পুরো ডুবে যায়৷ এবং তিনি নিজেও সাঁতরে সেই জমা জল থেকে বাইরে আসতে পারেননি৷

পাশাপাশি, আইটিওর কাছে আন্না কলোনির বহু বাড়িও ডুবে গিয়েছে৷ দিল্লি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নিত্যযাত্রীদের সাবধানতার সঙ্গে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে৷
জলে ডুবে যাওয়া রাস্তার ছবি ও ভিডিও পোস্ট করেছেন অনেকে৷ অনেকের বাড়িতে জল ঢুকে গিয়েছে৷ সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে৷
আজাদপুর থেকে মুবারকা চৌক পর্যন্ত ট্রাফিক অত্যন্ত শ্লথ গতিতে চলছে৷ একই অবস্থা হয়েছে মিন্টো রোড, মথুরা রোড, আউটার রিং রোড, মেহরৌলি-বদরপুর রোড এবং আসরাম চৌকে৷ গাড়ি চলাচল করতে খুবই সমস্যা হচ্ছে এই সব এলাকায়৷ একইভাবে যে সব জায়গাগুলির কথা উঠে আসছে স্লো ট্রাফিকের জন্য সেগুলি হল যশবন্ত প্লেস থেকে অশোক রোড, ধৌলা কৌন ফ্লাইওভারের নীচের রাস্তা এবং মুন্দকা মেট্রো স্টেশনের কাছে৷ তবে, বাস ও অটো চালকদের উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দিল্লি ফায়ার সার্ভিসের ডিরেক্টর অতুল গর্গ৷ রাস্তা গুলিতে জল বের করার কাজ চলছে যাত্রীদের বিশেষভাবে সতর্ক করেছে প্রশাসন।

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...