Sunday, June 28, 2026

পূর্ব বর্ধমানে পুলিশ আধিকারিক সহ নতুন করে ভাইরাস আক্রান্ত ৩৫ জন!

Date:

Share post:

পূর্ব বর্ধমান জেলায় এক পুলিশ কর্তা সহ ৩৫ জন ভাইরাস আক্রান্ত হলেন। ভাইরাস সংক্রমণ এইভাবে বাড়তে থাকায় উদ্বিগ্ন জেলার বাসিন্দারা। এই নিয়ে এই জেলায় ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩৪ জন। এঁদের মধ্যে ২৩০ জন হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে ফিরেছেন। এখনও হাসপাতালে চিকিৎসাধীন ১০২জন। আক্রান্ত হয়ে এই জেলায় এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে।

পূর্ব বর্ধমান জেলায় নতুন করে ভাইরাস আক্রান্তদের  মধ্যে ৯ জন বর্ধমান শহরের বাসিন্দা। প্রতিদিনই শহরে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কিত বাসিন্দারা। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের বাড়ি ও তার  আশপাশের এলাকা বাঁশের  ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। ওই এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করে সেখানে কড়াকড়ি লকডাউন পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...