Saturday, April 18, 2026

সংক্রমণের জের, আগামী ৩ দিন বন্ধ কোচবিহার পুরসভা

Date:

Share post:

এবার মারণ ভাইরাসে আক্রান্ত হলেন কোচবিহার পুরসভার পুর প্রশাসক ভূষণ সিং। চিকিৎসার জন্য শনিবার তিনি শিলিগুড়ি রওনা দিয়েছেন। এই অবস্থায় কর্মচারীদের সুরক্ষার স্বার্থে সোমবার থেকে বুধবার পর্যন্ত ৩ দিন কোচবিহার পুরসভার ভবন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। কোচবিহার পুরসভার বিদায়ী উপ পুরপ্রধান আমিন আহমেদ এক সাংবাদিক বিবৃতিতে জানান, “সম্প্রতি ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনার নিরিখে পৌরসভা তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের বেশ কয়েকজন আধিকারিক সহ পুর প্রশাসক স্বয়ং ভাইরাস সংক্রমিত। তাই পুরসভার অন্যান্য কর্মচারীদের সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ওই বিবৃতিতে জানানো হয়েছে, পুর ভবন বন্ধ থাকলেও প্রাথমিক জরুরী পরিষেবা অর্থাৎ জল, নোংরা আবর্জনা পরিষ্কার করার কাজ করবে পুর কর্মীরা। পুর প্রশাসকের সংস্পর্শে যারা এসেছেন তাঁদের লালা রস পরীক্ষার ব্যবস্থা করার কথা ভাবা হচ্ছে বলে জানানো হয়েছে। কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পাল বলেন, “পুরসভা বন্ধ থাকার পাশাপাশি সম্পূর্ণ পুরভবন স্যানিটাইজ করার ব্যবস্থা করছে প্রশাসন। আজ রবিবার করোনা মোকাবিলায় কমিটির বৈঠক ডাকা হয়েছে। জেলা সুরক্ষার ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে এই বৈঠকে।”

Related articles

কাজে গাফিলতির অভিযোগে হুগলিতে অবজারভার বদল, কলকাতায় সাসপেন্ড কনস্টেবল

পারফরম্যান্সে অসন্তুষ্ট, চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের অভজারবারকে সরাল নির্বাচন কমিশন (Election Commission)। শনিবার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের জেনারেল অবজারভার সি....

দিল্লিতে বাঙালি মহল্লায় খুন বাবা-ছেলে! গ্রেফতার অভিজাত আবাসনেরই বাসিন্দা

দিল্লির (Delhi) এক অভিজাত আবাসনে খুন বাবা-ছেলে! ঘটনাটি ঘটেছে দিল্লির বাঙালি মহল্লা নামে পরিচিত জায়গা চিত্তরঞ্জন পার্কের কাছে।...

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...