Sunday, March 22, 2026

এবার করোনা আক্রান্ত হয়ে শহরের এক নামি চিকিৎসকের মৃত্যু

Date:

Share post:

সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে ক্রমাগত সংক্রমণ বৃদ্ধি। বিজ্ঞান কাঁদছে। সকলে কিংকর্তব্যবিমূঢ়। এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আরও খারাপ খবর। রাজ্যে ফের করোনা আক্রান্ত হয়ে এক চিকিৎসক তথা করোনা যোদ্ধার মৃত্যু।

সূত্র মারফৎ জানা গিয়েছে, মারণ ভাইরাসে প্রয়াত কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগেরপ্রাক্তন বিভাগীয় প্রধান ছিলেন। সম্প্রতি, করোনা আক্রান্ত হয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে প্রায় দু’সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন তিনি। ভেন্টিলেশন সাপোর্ট, আধুনিক ওষুধ ব্যবহার করেও শেষ পর্যন্ত রক্ষা করা যায়নি তাঁকে। অবশেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মৃত্যু হয়েছে তাঁর।

আরও জানা গিয়েছে, করোনা আক্রান্ত ওই ওই চিকিৎসক শহরের প্রথম সারির ক্যানসার ডাক্তার ছিলেন। নীলরতন সরকার মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন এই চিকিৎসক। আর জি করে রেডিওথেরাপি বিভাগের অধ্যাপনাও করেছেন তিনি।

বহুমুখি প্রতিভার অধিকারী ছিলেন তিনি। দুরারোগ্য চিকিৎসার পাশাপাশি নাটক, অভিনয়েও অগাধ জ্ঞান ছিল তাঁর। এমন শোকবহুল ঘটনায় স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ চিকিৎসকমহল। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চিকিৎসক মহলে।

Related articles

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...

শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর পুলিশ, জেলায় জেলায় পরিদর্শনে অফিসাররা

ভোট ঘোষণার (West Bengal elections) পরেই প্রশাসনিক মহলে শীর্ষস্তর থেকে জেলাস্তরে ইচ্ছা অনুযায়ী ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন...

ISL: ৩ পয়েন্টের লক্ষ্যে অস্কারের ছক বদল! মিনি ডার্বি সম্মানের লড়াই মহমেডানের

চাপের পাহাড়ে থেকেই ISL মিনি ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল- মহমেডান(East Bengal FC vs Mohammedan)। সোমবারের ম্যাচের আগে দু দলই...