Tuesday, June 16, 2026

কর্মীদের ৫বছর বিনা বেতনে ছুটি: এয়ার ইন্ডিয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন ডেরেকের

Date:

Share post:

এয়ার ইন্ডিয়ার কর্মীদের পাঁচ বছর বিনা বেতনে ছুটির বিরোধিতা করে অসামরিক বিমান পরিবহনমন্ত্রকের প্রতিমন্ত্রী হরদীপ সিং পুরীর কাছে চিঠি লিখলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। তিনি বলেন, এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্ত অমানবিক। এটি অবিলম্বে প্রত্যাহার করার আবেদন জানান ডেরেক।

তিনি তাঁর চিঠিতে লেখেন, এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের প্রস্তাবের বিরুদ্ধাচারণ। কারণ, লকডাউন পরিস্থিতির প্রথমেই প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, কঠিন সময় কোনও কর্মীকে ছাঁটাই করা যাবে না। একইসঙ্গে তাঁদের সম্পূর্ণ বেতন দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়। কিন্তু ডেরেক অভিযোগ করেন, এয়ার ইন্ডিয়া এই সিদ্ধান্ত কেন্দ্রের এই প্রস্তাবের সম্পূর্ণ পরিপন্থী। অবিলম্বে তা প্রত্যাহার করার আবেদন জানান তৃণমূল সাংসদ।

এয়ার ইন্ডিয়ার একাংশের কর্মীকে বিনা বেতনে ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত ছুটিতে পাঠানোর কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আগেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে একজোট হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। এমনকী, আরএসএস অনুমোদিত শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘকেও প্রতিবাদের সামিল হওয়ার আর্জি জানান মমতা। এবার, অসামরিক বিমান পরিবহনমন্ত্রকের প্রতিমন্ত্রীর কাছে সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন জানালেন ডেরেক ও ব্রায়েন।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...