Tuesday, March 24, 2026

মোহনবাগানের প্রাণপুরুষ প্রয়াত অঞ্জন মিত্রের জন্মবার্ষিকীতে রক্তদান শিবিরে উৎসাহীদের ঢল

Date:

Share post:

মোহনবাগান ক্লাব মানে ঐতিহ্য । আর সেই মোহনবাগান ক্লাব ঐতিহ্যকে সঙ্গে নিয়েই কর্পোরেট হাউজ- এর সঙ্গে হাত মিলিয়েছে। আগামী দিনে এশিয়ার সেরা ক্লাব হওয়া লক্ষ্য বলে স্পষ্ট জানালেন, সবুজ মেরুণ এর অর্থ সচিব দেবাশীষ দত্ত। মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস জানালেন, শেষ পর্যন্ত ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে গেলে অর্থের সংস্থান জরুরি। তাই মোহনবাগান গাঁটছড়া বেঁধেছে এটিকে-র সঙ্গে । সোমবার সবুজ-মেরুণের প্রাণপুরুষের জন্মবার্ষিকীতে রক্তদান শিবিরে এই মন্তব্য করেন মোহনবাগানের দুই কর্তা।
উত্তর কলকাতার হেদুয়া পার্কে উত্তরের মোহনবাগানের উদ্যোগে এই শ্রদ্ধার্ঘ্য নিবেদনে উপস্থিত ছিলেন অঞ্জন মিত্র কন্যা সোহিনী মিত্র চৌবে , বিশিষ্ট সাংবাদিক কুণাল ঘোষ,  প্রাক্তন ফুটবলার গৌতম চৌবে,  আইনজীবী  অয়ন চক্রবর্তী প্রমুখ । আগামী দিনে মোহনবাগান মাঠে এই অনুষ্ঠান নিয়ে যেতে চান দেবাশীষবাবু । তিনি স্পষ্ট জানালেন, অঞ্জনদার মতো মানুষকে আজকের দিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের এই প্রয়াস যাতে আরও মোহনবাগানীদের মধ্যে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টা করবেন তারা। তার সঙ্গে সহমত পোষণ করেছেন সচিব সৃঞ্জয় বোস।
প্রয়াত সবুজ মেরুণ সচিবের কন্যা সোহিনী মিত্র চৌবে বলেন, আমার বাবার প্রতি মোহনবাগান ক্লাবের এই শ্রদ্ধার্ঘ্য আমাকে অভিভূত করেছে। আমরা কৃতজ্ঞ মোহনবাগানের কাছে। বিশিষ্ট সাংবাদিক তথা প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, মোহনবাগানের প্রাণপুরুষের জন্মবার্ষিকীতে এর চেয়ে ভাল শ্রদ্ধার্ঘ্য আর হয় না। একজন মোহনবাগানী হিসেবে তাই আমি গর্বিত। সবুজ মেরুণ এর এক্সিকিউটিভ কমিটির সদস্য সিদ্ধার্থ রায় জানান, যার হাত ধরে এই মোহনবাগান তাঁবুতে পা রাখতে পেরেছি তার জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে পেরে কৃতজ্ঞ।
সোমবার সকাল থেকে হেদুয়া পার্কে এই রক্তদান শিবিরকে ঘিরে ছিল মানুষের উৎসাহের ঢল । মহামারীর আবহে লকডাউনের সমস্ত নিয়মবিধি মেনেই হল রক্তদান শিবির । রক্তদাতা থেকে উদ্যোক্তা প্রত্যেকের সঙ্গী ছিল মাস্ক, স্যানিটাইজার। সবাই চেষ্টা করছিলেন সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে শিবির পরিচালনার । প্রায় 70 জন রক্তদাতা রক্তদান করেন। উত্তরের মোহনবাগানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই ।

Related articles

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...