Tuesday, March 31, 2026

রাজস্থান সংকট নিয়ে হাইকোর্টে জমজমাট আইনি লড়াই

Date:

Share post:

রাজস্থান বিধানসভার স্পিকারের নোটিশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছেন শচিন পাইলট সহ ১৯ জন বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়ক। দলবিরোধী কাজের অভিযোগে কেন তাঁদের বিধায়ক পদ খারিজ হবে না জানতে চেয়ে শো-কজ নোটিশ দিয়েছিলেন স্পিকার। সোমবার সকাল থেকে ফের এই মামলার শুনানি শুরু হয়েছে। রাজস্থান হাইকোর্টের বিচারপতিরা আগেই নির্দেশ দিয়েছিলেন, মঙ্গলবার পর্যন্ত পাইলটদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। কংগ্রেস বনাম কংগ্রেসের এই সম্মানের লড়াইয়ে শেষ পর্যন্ত কী হয় সেদিকে নজর সবার। পাইলট শিবিরের হয়ে আদালতে লড়াই করছেন মোদি জমানায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা প্রখ্যাত দুই অাইনজীবী হরিশ সালভে ও মুকুল রোহতগি। অন্যদিকে রাজস্থান সরকারের হয়ে প্রতিনিধিত্ব করছেন কংগ্রেস সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি। এদিন প্রথমে রাজস্থানের স্পিকারের হয়ে সওয়াল করেন সিংভি। তিনি মামলার মেনটিবিলিটি চ্যালেঞ্জ করে বক্তব্য পেশ করেন। সিংভি বলেন, এটা আদৌ অাদালতের বিচার্য বিষয় নয়। স্পিকারের অধিকারে কোর্ট হস্তক্ষেপ করতে পারে না। ফলে এই মামলা শোনার এক্তিয়ারই নেই কোর্টের। সিংভি এরপর রাজস্থান বিধানসভার মুখ্য সচেতক মহেশ যোশীর হয়ে সওয়াল করবেন। সবশেষে শচিন পাইলটের হয়ে বলবেন আইনজীবী হরিশ সালভে।

 

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...