Wednesday, March 25, 2026

গোষ্ঠী সংক্রমণের ফল? এবার বাংলায় একদিনে করোনা আক্রান্ত ২,২৮২

Date:

Share post:

বাংলায় ক্রমাগত করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। প্রতি ২৪ ঘন্টায় সংক্রমণ বাড়ছে লাফিয়ে। ভেঙে দিচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। গোষ্ঠী সংক্রমণের ঠিক এমন চিত্রই দেখা যায়। রাজ্য সরকারও সে কথা স্বীকার করে নিয়েছে। ফলে লকডাউন নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

এরই মধ্যে রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২,২৮২ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। তার ফলে বাংলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৪,৭৬৯ জন। এই সময়ের মধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে আরও ৩৫ জন করোনা রোগীর। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,১৪৭। আজ, সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য ভবন বুলেটিনে আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১৭,২০৪। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১,৫৩৫ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬,৪১৮।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...