Saturday, April 4, 2026

স্কুল খোলার বিষয়ে কী ভাবছেন অভিভাবকরা? জানতে চাইল কেন্দ্র

Date:

Share post:

মার্চ মাস থেকে তালা ঝুলছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। লকডাউনের আগেই স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় একাধিক রাজ্য সরকার। এদিকে মহামারির দাপট বেড়েই চলেছে দেশ জুড়ে। এই অবস্থায় স্কুল, কলেজ কবে খোলা হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এবার এবিষয়ে অভিভাবকদের মতামত জানতে চাইল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।

শুক্রবার সব রাজ্যের শিক্ষা সচিবদের চিঠি পাঠিয়েছে মন্ত্রক। তাতে স্কুল খোলা নিয়ে অভিভাবকদের মতামত জানতে চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের শিক্ষা দফতরকে। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক জানতে চেয়েছে আগস্ট, সেপ্টেম্বর নাকি অক্টোবর, কবে থেকে স্কুল খোলা যেতে পারে? স্কুল চালু হলে কী ধরণের সুরক্ষা ব্যবস্থা চাইছেন অভিভাবকরা, তাও জানতে চাওয়া হয়েছে।

সোমবারের মধ্যে রাজ্যের শিক্ষা দফতরকে এই চিঠির জবাব দিতে বলা হয়েছে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। সংশ্লিষ্ট দুই মন্ত্রকের অনুমোদন পেলে স্কুল খোলার ছাড়পত্র দেবে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...