Tuesday, March 24, 2026

ফের ভয়াবহ বজ্রপাতে মৃত ১৬, জারি হয়েছে বৃষ্টির সময় বাইরে না বেরোনোর সতর্কবার্তা

Date:

Share post:

ফের বিহারের একাধিক জেলায় বজ্রপাতে মৃত ১৬ জন। সোমবার জানিয়েছে ওই রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর। আবহাওয়া দফতরের তরফে রাজ্যে অ্যালার্ট জারি হয়েছে। এছাড়াও বৃষ্টির সময় বাইরে বেরনো সম্পর্কে সতর্ক করা হয়েছে।

বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, বিহারের পূর্ণিয়াতে বাজ পড়ে মৃত্যু হয়েছে ৩ জনের, গয়াতে ৪ জনের, বেগুন্সরাইতে মৃত ২ জন, এছাড়া পটনা, সহরসা, পূর্ব চম্পারণ, দ্বারভাঙা, নাওদা, বাঙ্কা জেলাতেও একজন করে মৃত্যু হয়েছে। সোমবার সকালে জানা গিয়েছিল বজ্রপাতে মৃতের সংখ্যা ১০। সন্ধে গড়াতেই সংখ্যাটা হয় ১৬ তে।

রবিবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বজ্রপাতে মৃতদের প্রতি শোকপ্রকাশ করেছেন। একটি বিজ্ঞপ্তি পেশ করে জানানো হয়েছে, বজ্রপাতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির পাশে রয়েছেন তিনি। এছাড়া পরিবার পিছু ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।

Related articles

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...