Wednesday, March 11, 2026

চলতি সপ্তাহে বৃহস্পতি-শনির সম্পূর্ণ লকডাউনের গাইড লাইন রাজ্যের

Date:

Share post:

ক্রমাগত বাড়তে চলা করোনা সংক্রমণের জেরে এখন থেকে প্রতি সপ্তাহে দু’দিন করে রাজ্যজুড়ে চলবে সম্পূর্ণ লকডাউন। সেই মর্মে আগেই নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার। এবার তার গাইড লাইন প্রকাশ করল নবান্ন।

চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই লকডাউন কঠোর ভাবে পালিত হবে। সেক্ষেত্রে সরকারি বিধি-নিষেধ মানা বাধ্যতামূলক। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় পরিষেবা যথারীতি এই লকডাউনের আওতায় পড়বে না।

*যে সকল পরিষেবা লকডাউনের আওতায় থাকবে না–*

খোলা থাকবে ওষুধের দোকান।
থানা-আদালত-দমকল।
বিদ্যুৎ, জল, সাফাই বিভাগ।
কৃষিকাজ ও চা বাগান।
আন্তঃরাজ্য পণ্য পরিবহণ।
ই-কমার্স।
রান্না করা খাবারের হোম ডেলিভারি।
সব ধরণের সংবাদ মাধ্যম।

spot_img

Related articles

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...