Tuesday, March 24, 2026

১২ কিলোমিটার দৌড়ে খুনি ধরে পুলিশকে সাহায্য স্নিফার ডগের

Date:

Share post:

কর্নাটকে দেবনগরী জেলার বাসবপত্তন অঞ্চলে একজন খুন হয়। নিহত ওই ব্যক্তি ছিল ডাকাত। নাম চন্দ্র নায়েক। সেই খুনের কিনারা করতে পুলিশ সাহায্য নিয়েছিল স্নিফার ডগের। তার সাহায্যে খুনিদের খুঁজে পেল পুলিশ।

জানা গিয়েছে, ব্যাঙ্ক ডাকাতি করার পরে ভাগবাটোয়ারা নিয়ে ডাকাতদের মধ্যে ঝগড়া হয়। ওই ডাকাত দলের মধ্যে চেতন নামে একজনের কাছে একটি রিভলভার ছিল। পুলিশের থেকে ওই রিভলভারটি চুরি করেছিল। বচসা চরমে পৌঁছতে সে চন্দ্রকে গুলি করে। চন্দ্র ঘটনাস্থলে মারা যায়। কিন্তু কিছুতেই এই খুনের কিনারা করতে পারেনি পুলিশ। শেষমেশ তুঙ্গা নামে এক ডোবারম্যান কুকুরের সাহায্য নেয়। ১০ বছর বয়সী তুঙ্গা আগে ৫০ টি খুনের মামলা ও ৬০ টি চুরির মামলার কিনারা করতে পুলিশকে সাহায্য করেছে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত চেতনকে শেষবার যেখানে দেখা গিয়েছিল সেখানে তুঙ্গাকে নিয়ে যাওয়া হয়। তুঙ্গা সেখান থেকে ১২ কিলোমিটার দৌড়ে কাশীপুর নামে এক জায়গায় একটি বাড়ির সামনে দাঁড়ায়। ওই বাড়ির এক সদস্যের কথাবার্তা অসঙ্গতি লক্ষ্য করে পুলিশ। তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে জানা যায় চন্দ্রকে সেই খুন করেছিল।

Related articles

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...