Friday, June 26, 2026

রাজস্থান সংকট: হাইকোর্টে রায়ের পর কী কী হতে পারে?

Date:

Share post:

রাজস্থান বিধানসভার স্পিকারের নোটিশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছেন শচিন পাইলট সহ ১৯ জন বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়ক। মঙ্গলবারই সম্ভবত মামলার রায় ঘোষণা করবেন বিচারপতিরা। কংগ্রেস বনাম কংগ্রেসের এই সম্মানের লড়াইয়ে শেষ পর্যন্ত কী হয় সেদিকে নজর সবার।

এই অাইনি লড়াইয়ে পাইলট শিবির যদি জিতে যায় তাহলে কী করবে কংগ্রেস? দলীয় সূত্রে খবর, সেক্ষেত্রে পাল্টা চালে পাইলটদের মাত করতে এখন থেকেই প্ল্যান-বি তৈরি রেখেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও ক্ষমতাসীন শাসক দলের নেতারা। কী সেই স্ট্র্যাটেজি? জানা গিয়েছে, রাজস্থান হাইকোর্ট যদি স্পিকারের নোটিশ খারিজ করে পাইলটদের বিধায়ক পদ বহাল রাখার রায় দেয় তাহলে অবিলম্বে বিধানসভার অধিবেশন ডাকবে রাজ্য সরকার। সেইসঙ্গে, সরকার পক্ষ নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে প্রস্তাব আনবে। এর পাশাপাশি সরকারপক্ষের মুখ্য সচেতক মহেশ যোশী কংগ্রেসের সব বিধায়ককে হুইপ জারি করবেন যাতে তাঁরা অাস্থা ভোটের দিন বিধানসভায় উপস্থিত থেকে গেহলট সরকারের পক্ষে ভোট দেন। পাইলট সহ বিদ্রোহী কংগ্রেস বিধায়করা যদি এই হুইপ অমান্য করেন অথবা ভোটাভুটি থেকে বিরত থাকেন তাহলে সংবিধানের দশম তফশিলের ২(১) (খ) ধারায় তাঁদের বিধায়ক পদ খারিজ হয়ে যাবে। এর আগে দলত্যাগ বিরোধী আইনের ২(১) (ক) ধারায় পাইলটদের নোটিশ পাঠান স্পিকার। হাইকোর্টে এখন তাকে চ্যালেঞ্জ করেই মামলা চলছে। কিন্তু কোর্টের রায়ে বেঁচে গেলেও গেহলটের পরবর্তী চালের সামনে কী শচিন পাইলট কী করবেন তা নিয়ে এখন থেকেই কৌতূহল তুঙ্গে। কারণ বিধানসভার ভোটাভুটিতে দলের হুইপ অমান্য করার অর্থ, সঙ্গে সঙ্গে বিধায়ক পদ খারিজ হয়ে যাওয়া। যদিও তারপরও আদালতে যাওয়ার সুযোগ থাকবে পাইলটদের সামনে।

আর যদি রাজস্থান হাইকোর্টে হেরে যান পাইলট? সেক্ষেত্রে ১৯ জন বিধায়কের পদ খারিজ হয়ে সরকার গঠনের মেজরিটি মার্ক ১০১ থেকে এমনিতেই অনেকটা কমে আসবে এবং চোখ বুজে জিতে যাবেন অশোক গেহলট। কংগ্রেস বনাম কংগ্রেস যুদ্ধে তাই আপাতত গেহলট শিবিরেরই অ্যাডভান্টেজ, এমনই মত রাজনৈতিক মহলের।

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...