Sunday, April 12, 2026

“সেদিন রাজনৈতিকভাবে ওনার জন্ম হয়নি”, একুশে জুলাই প্রসঙ্গে দিলীপকে কটাক্ষ ববির

Date:

Share post:

আজ একুশ জুলাই তৃণমূলের শহিদ দিবস উপলক্ষে শহিদ স্মরণে ফিরহাদ হাকিম-সহ তৃণমূলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব ।এদিন তিনি জানিয়েছেন, করোনা আবহে যে কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভার্চুয়াল সভার আয়োজন করেছেন।

কারণ, এই সময় অতিরিক্ত জনসমাগম করা হলে তার থেকে সংক্রমণ ছড়ানোর দ্রুত সম্ভাবনা রয়েছে। তাই মানুষের জীবনের জন্য এই কাজ করা হয়েছে। এর পাশাপাশি এদিন তিনি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে একহাত নেন। তিনি জানিয়েছেন, যখন একুশে জুলাই-এর ঘটনা হয়েছিল তখন রাজনৈতিক ভাবে দিলীপ ঘোষের জন্ম হয়নি। তাই তার পক্ষে এই একুশে জুলাই-এর প্রেক্ষাপট জানা সম্ভব নয়। ওই সময় যে সমস্ত যোদ্ধারা সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করেছিলেন তাঁদের স্মৃতির উদ্দেশ্যে প্রতিবছর আজকের দিনে এই একুশে জুলাই পালন করা হয়।

সেদিনের অভিশপ্ত স্মৃতি তুলে ধরে ফিরহাদ হাকিম জানান, ১৯৯৩ সালে ঘটনার দিন সেখানে উপস্থিত ছিলেন তিনি নিজেও। তবে ভাগ্যের জোরে তিনি বেঁচে গিয়েছিলেন। এই সমস্ত জিনিস দিলীপ ঘোষের কখনও মনে আসবে না বলে জানিয়েছেন তিনি। বামফ্রন্টের বিরুদ্ধে তৃণমূলের যে লড়াই তা চিরস্মরণীয় বলেই তিনি জানিয়েছেন।

সেইসঙ্গে ফিরহাদ বলেন, প্রতি বছর এই দিনে তৃণমূল সুপ্রিমো জনসাধারণের উদ্দেশ্যে বার্তা দিয়ে থাকেন। আজ তিনি বার্তা দেবেন এবং তার দিকে তাকিয়ে রয়েছেন দল-সহ রাজ্যবাসী।

Related articles

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...

সব চেষ্টা শেষ, মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে

সঙ্গীত জগতে নক্ষত্র পতন। ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে। হাসপাতালের তরফে ঘোষণা করার পরে...

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...