Saturday, April 4, 2026

রাজস্থান ইস্যুতে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতিকে আর্জি সিব্বলের

Date:

Share post:

দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ নিয়ে স্পিকারের ক্ষমতায় রাজস্থান হাইকোর্ট হস্তক্ষেপ করছে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। বুধবার রাজস্থান বিধানসভার স্পিকার সিপি যোশী এই মামলা দায়ের করেছেন। এবার এই মামলার দ্রুত শুনানি চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের কাছে আর্জি জানালেন কংগ্রেসের সিনিয়র আইনজীবী কপিল সিব্বল। তিনি প্রধান বিচারপতিকে অন্য এক মামলার শুনানি চলাকালীন বলেন, রাজস্থানে যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে সেই বিষয়ে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানি হওয়া প্রয়োজন। প্রধান বিচারপতি সিব্বলকে আদালতের রেজিস্ট্রারের মাধ্যমে এই আর্জি পেশ করতে বলেন।

এদিকে গতকালই রাজস্থান হাইকোর্টে কংগ্রেস বনাম কংগ্রেস আইনি যুদ্ধের শুনানি শেষ হয়েছে। তাতে কিছুটা স্বস্তি মিলেছে বিক্ষুব্ধ বিধায়কদের। কারণ শুক্রবার পর্যন্ত সময় দিয়েছে হাইকোর্ট। তিনদিন ধরে হাইকোর্টের শুনানিতে অংশ নেন বিদ্রোহী শচিন পাইলট শিবিরের আইনজীবী হরিশ সালভে ও মুকুল রোহতগি এবং রাজস্থান বিধানসভার স্পিকার সিপি যোশীর আইনজীবী অভিষেক মনু সিংভি। মঙ্গলবার শুনানি শেষ হওয়ার পর হাইকোর্টের বিচারপতিরা জানান, শুক্রবার এই মামলার রায় ঘোষণা হবে। তাই শুক্রবার পর্যন্ত পাইলটদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনও ব্যবস্থা নিতে পারবেন না স্পিকার। হাইকোর্ট রায় দিতে অযথা দেরি করে স্পিকারের সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করছে বলে মনে করছে রাজ্য সরকার। তাই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত।

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...