Friday, March 20, 2026

ঠিকই বলেছেন মুখ্যমন্ত্রী, বাংলা শাসন করবে বাঙালিরা, শুধু তৃণমূলকে ছাড়া!

Date:

Share post:

২১-এর ভার্চুয়াল সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন, বাংলা শাসন করবে বাঙালিরা, কোনও অবাঙালিরা নয়। পাল্টা জবাব দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, উনি ঠিকই বলেছেন, বাঙালিরাই বাংলা শাসন করবে, শুধু টিএমসিকে ছাড়া।

দিল্লিতে প্রথম দিনের সাংগঠনিক বৈঠকের শেষে দিলীপ বলেন, লোকসভা ভোটের পর একুশের বিধানসভা ভোটের কাজ শুরু করেও তা থেমে গিয়েছিল। করোনা অন্যতম কারণ। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সরাসরি বৈঠক করা যায়নি। তাই টানা রবিবার পর্যন্ত নানা স্তরে বৈঠক হচ্ছে। লক্ষ্য তো অবশ্যই বিধানসভা বৈঠক। পাশাপাশি চোপড়া নিয়ে বলেন, খুন, ধর্ষণের পরেও গ্রেফতার হয় না, চার্জশিট হয় না। এটাই এখন রাজ্যের বাস্তব চিত্র। প্রতিবাদ জানাতে গেলে দলের নেতাকে গ্রেফতার করা হচ্ছে। গণতন্ত্রের দফারফা রাজ্যে। মানুষই জবাব দেবেন ব্যালটে।

Related articles

ISL: দমকা হওয়ায় নৌকাডুবি, ঘরের মাঠে হার বাগানের

বিকেল থেকেই মেঘের সঙ্গে দমকা হাওয়া শহর জুড়ে। দমকা হওয়াতেই বেসামাল পাল তোলা নৌকা আইএসএলে(ISL) মুম্বই সিটি এফসি...

সোমে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা: নাম বাদে আবেদন ১৯ প্রাক্তন বিচারপতির ট্রাইবুনালে

পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই প্রকাশ করতে হবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ সত্ত্বেও দিনের পর দিন...

বাংলা পথ জানে, পথে চলে, পথ দেখায়: ১০ প্রতীজ্ঞা প্রকাশ করে বার্তা অভিষেকের

প্রকল্প উদ্ভাবন করে বাংলা। পরে সেই প্রকল্পই সারা দেশ এমনকি কেন্দ্রের সরকারও অনুসরণ করে, এমনটার একাধিক উদাহরণ রয়েছে।...

অসমে একা লড়বে তৃণমূল: ঘোষিত তারকা প্রচারক

বিজেপির একের পর এক ধর্মের রাজনীতিতে ক্লান্ত অসমের মানুষের জন্য কোনও রেহাই দিতে ব্যর্থ কংগ্রেস। বিরোধী হিসাবে যে...