Sunday, June 28, 2026

ফ্লাইওভারে ঘণ্টায় ২৯৯ কিমি বেগে বাইক চালানোর অপরাধে গ্রেফতার চালক

Date:

Share post:

দ্রুত বেগে বাইক চালানোর নজির প্রায়শই দেখা যায়। একাধিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কোনও হেলদোল নেই। এই দুরন্ত গতির জেরে বহু মৃত্যুর ঘটনা সামনে এসেছে। দেশের প্রায় সব শহরেই এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু তাতেও শিক্ষা হয়নি।

বেঙ্গালুরুতে সম্প্রতি এমন ঘটনাই দেখা গিয়েছে ৷ যেখানে বাইক নিয়ে ফ্লাইওভারে ঘণ্টায় ২৯৯ কিমি বেগে চালান এক ব্যক্তি ৷ সেই ভিডিও আবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্টও করেন ওই ব্যক্তি৷ বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটি ফ্লাইওভারে বাইকের এমন গতি দেখে হকচকিয়ে যান অনেকেই। ভাইরাল হয় ওই ভিডিও। কিন্তু বিপদ বুঝে ওই ভিডিও ডিলিট করে দেন তিনি। কিন্তু ততক্ষনে যা হওয়ার হয়ে গিয়েছে। ভিডিও ভাইরাল হওয়ার সমস্যায় পড়েন বাইক চালক। পুলিশ গ্রেফতার করে ওই ব্যক্তিকে। বাজেয়াপ্ত করা হয়েছে তার বাইক।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...