Saturday, April 4, 2026

শহিদ দিবসের সভায় যোগ দেওয়া জাঙ্গিপাড়ার বিধায়ক করোনা পজিটিভ, আতঙ্কে বহু নেতাকর্মী

Date:

Share post:

শহিদ দিবসের সভায় যোগ দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হলেন জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়ক ।
মঙ্গলবার ২১ জুলাই  হুগলির চণ্ডীতলার সভায় যোগ দিয়েছিলেন বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। বুধবারই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে । শহিদ দিবসের সভায় তিনি বহু মানুষের সংস্পর্শে আসায় আতঙ্কিত প্রায় সকলেই। সংক্রমণের আশঙ্কায় ভয়ে কাঁটা বহু নেতাকর্মী। আপাতত কোয়ারেন্টাইনে আছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে , দিনকয়েক আগেই সামান্য জ্বর হয়েছিল। সন্দেহের বশেই করোনা পরীক্ষা করান হুগলির জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়ক।
কানাইপুরের পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব জানিয়েছেন , “জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী করোনা আক্রান্ত হয়েছেন। সংক্রমিত বিধায়কের স্ত্রী, ছেলে, শ্বশুর,শাশুড়ি, দেহরক্ষী-সহ গাড়ির চালকও।” ২১ জুলাইয়ে চণ্ডীতলার সভাতেও অংশ নিয়েছিলেন করোনা আক্রান্ত বিধায়ক। সেই সভায় তৃণমূল সাংসদ, বিধায়ক-সহ জেলা সভাপতিও উপস্থিত ছিলেন। তাই স্বাভাবিকভাবেই সংক্রমণের আশঙ্কা বাড়ছে অনেকটাই। বুধবার পঞ্চায়েতের পক্ষ থেকে বিধায়কের বাড়ি স্যানিটাইজও করা হয়। ঝুঁকি এড়াতে আক্রান্ত বিধায়কের সংস্পর্শে আসা প্রত্যেককেই হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...