Monday, April 6, 2026

মাস্ক পরা মানে দেশপ্রেমিক, সুর বদলে দাবি ট্রাম্পের

Date:

Share post:

আসন্ন নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় মাস্ক পরা নিয়ে সুর বদলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর নতুন বক্তব্য, যারা সোশ্যাল ডিসট্যান্স মানতে পারছেন না তাদের অবশ্যই মাস্ক পরা উচিত। তাঁর আশা, মাস্ক পরে নিজেদের প্রকৃত দেশপ্রেমিক প্রমাণ করবেন মার্কিন নাগরিকরা।

এই মুহূর্তে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর নিরিখে বিশ্বে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র। সেদেশে করোনায় আক্রান্ত হয়ে ১ লাখ ৪০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন কয়েক লক্ষ। এমন পরিস্থিতির মধ্যেও শুরু থেকে বহুদিন পর্যন্ত মাস্ক পরার বিরোধী ছিলেন ডোনাল্ড ট্রাম্প। আসন্ন মার্কিন নির্বাচনে মাস্ক ইস্যু প্রভাব ফেলতে পারে বুঝেই সুর পাল্টালেন তিনি। এই নিয়ে সর্বশেষ টুইট বার্তায় বর্তমান পরিস্থিতিতে মাস্ক পরাকে ‘দেশপ্রেম’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে করোনা ভাইরাসকে ‘অদৃশ্য চিনা ভাইরাস’ বলেও উল্লেখ করেন তিনি। মাস্ক পরার পক্ষে ট্রাম্প টুইটারে লেখেন, অদৃশ্য এই চিনা ভাইরাসকে হারাতে আমরা ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাচ্ছি। যখন আপনি সামাজিক দূরত্ব মানতে পারেন না তখন মাস্ক পরাটাই স্বদেশপ্রেম। আমার চেয়ে দেশপ্রেমী কেউ নেই, আমি আপনাদের প্রিয় প্রেসিডেন্ট! এই পোস্টের সঙ্গে ট্রাম্প নিজের যে মাস্ক পরা ছবিটি দিয়েছেন, সেটি চলতি মাসের শুরুতে ওয়াশিংটন ডিসির ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে তোলা। সেদিনই প্রথমবারের মতো মাস্ক পরে জনসমক্ষে এসেছিলেন তিনি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...