Sunday, June 14, 2026

আরও চাপে চিন! ৭২ ঘণ্টার মধ্যে দূতাবাস বন্ধ করার নির্দেশ আমেরিকার

Date:

Share post:

আমেরিকার এবং চিনের মধ্যে দূরত্ব বেড়েই চলেছে। এবার চিনকে হিউস্টন থেকে তাদের দূতাবাস ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করার আদেশ জারি করেছে ট্রাম্প প্রশাসন। আমেরিকার এই নির্দেশে ক্ষুব্ধ চিন। আমেরিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বেজিং।

নিউ ইউর্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, আমেরিকার এই নির্দেশের পরেই দূতাবাসের ভেতর ধোঁয়া লক্ষ্য করা যায়। হিউস্টন পুলিশ বাণিজ্য দূতাবাসের পৌঁছয়। কিন্তু কূটনৈতিক অধিকারের কথা মাথায় রেখে প্রবেশ করতে পারেনি। পুলিশ সূত্রে খবর, অঞ্চলের মানুষ দূতাবাসের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখে খবর দেয়। কিন্তু দূতাবাসের আধিকারিকরা ভেতরে ঢুকতে দিচ্ছে না।

আমেরিকার এই নির্দেশের পর শোরগোল পড়ে যায় দূতাবাসের অফিসে। অন্যদিকে চিনের বিদেশ মন্ত্রক আমেরিকার এই পদক্ষেপের নিন্দা করেছে। এই নির্দেশ আমেরিকার না ফেরালে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে চিন।

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...