Saturday, April 4, 2026

মর্মান্তিক! মহামারির কোপে শেষ হয়ে গেল গোটা পরিবার

Date:

Share post:

সারা বিশ্ব জুড়ে চলছে মহামারির দাপট। ক্ষুদ্র ভাইরাসের কামড়ে এবার শেষ হয়ে গেল গোটা পরিবার। ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল মায়ের। শেষকৃত্যে অংশ নিয়েছিলেন তাঁর ৫ ছেলে। ১৫ দিনের মধ্যে ভাইরাস আক্রান্ত মৃত্যু হলো তাঁদের।

ঘটনা ঝাড়খণ্ডের ধানবাদের কাতরাসে। স্থানীয় সূত্রে খবর, জুন মাস একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিল ওই পরিবারের সদস্যরা। বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ৮৮ বছর বয়সী বৃদ্ধা। এরপর অসুস্থ হতে শুরু করেন তিনি।ভর্তি করা হয় হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বৃদ্ধার অন্তোষ্টি ক্রিয়ায় মাংস নিয়েছিলেন তাঁর ৫ ছেলে। হাসপাতাল থেকে জানানো হয়, মৃত্যুর সময় করোনায় আক্রান্ত হয়েছিলেন ওই বৃদ্ধা।

এরপর ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করে তাঁর ৫ ছেলে। ১৫ দিনের মধ্যে মৃত্যু হয় তাঁদের। হাসপাতাল সূত্রে খবর, ৫ জনের মধ্যে এক জনের আগে থেকেই ক্যানসার ছিল। জানা গিয়েছে, রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে চিকি‍ৎসাধীন অবস্থায় এক ছেলের মৃত্যু হয়। মাত্র কয়েকদিনের মধ্যে বাকি দুই ছেলে মারা যান ধানবাদের হাসপাতালে। সোমবার রাতে রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে মারা গিয়েছেন বৃদ্ধার আরও এক ছেলে।

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...