Monday, April 6, 2026

খনি থেকে মিলল অমূল্য রতন, ঘুরে গেল জীবনের চাকা

Date:

Share post:

খনিতে কাজ করে যে দুই পয়সা আয় হয় তা দিয়েই চলে সংসার। আর এই খনিতে কাজ করতে গিয়ে তিনি পেলেন অমূল্য রতন। ওই ব্যক্তির নাম আনন্দি লাল। হিরে খনির শ্রমিক তিনি। ওই খনিতে কাজ করার সময় এক শ্রমিক পেলেন ১০.৬৯ ক্যারেট-এর একটি হীরে। ঘটনা মধ্যপ্রদেশের পান্না জেলার। জানা যাচ্ছে নিলামে উঠলে এই হীরে ৫০ লাখ থেকে এক কোটি টাকায় বিক্রি হতে পারে। এর আগেও ওই খনি থেকে ছোট, বড়, মাঝারি মাপের হীরে পাওয়া গিয়েছে।

জানা গিয়েছে, পান্না জেলার ১৫ কিমি দূরে রানিপুরে উথলি হীরে খাদান। সেখানে কাজ করার সময় ওই হিরে পান ওই ব্যক্তি। পান্না জেলার হীরে খনির অধিকর্তা আর কে পান্ডে জানিয়েছেন, নিলামে হীরে বিক্রি করে যে টাকা পাওয়া যাবে তা থেকে ট্যাক্স কেটে দেওয়া হবে আনন্দি লালকে। হীরে বিশেষজ্ঞদের কথায়, নিলামে ওই হীরের দাম ১ কোটি পর্যন্ত উঠতে পারে।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...