Tuesday, February 24, 2026

তৃণমূল বিধায়কের বাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

Date:

Share post:

গোসাবার তৃণমূল বিধায়কের বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তুমুল চাঞ্চল্য ওই এলাকায়। এই ঘটনা আজ, বৃহস্পতিবার সকালের৷

জানা গিয়েছে, বিধায়কের বাড়ির অফিসের তিনতলার একটি ঘর থেকে উদ্ধার হয় দেহটি।
একইসঙ্গে উদ্ধার হয়েছে তাঁর সুইসাইড নোট।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম লাবণ্য হালদার। এই লাবণ্য হালদার, গোসাবার বিধায়ক জয়ন্ত নস্করের বাড়ির দলীয় কার্যালয়ের তিনতলার ঘরেই থাকতেন৷ এ দিন বাড়ির পরিচারক তাঁর ঘরে খাবার দিতে গিয়ে দেখেন গলায় ফাঁস লাগানো অবস্থা ছাদ থেকে ঝুলছেন লাবণ্য। ওই ঘর থেকেই দেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। দেহ উদ্ধার করে বাসন্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মানসিক অবসাদ থেকেই লাবণ্য আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিসের। পুলিস জানিয়েছে, লাবণ্যবাবুর বাড়ি গোসাবাতেই। তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের বাড়িতে ১৫ বছর বয়স থেকে থাকতেন তিনি। মৃতদেহ ময়নাতদন্তের পাঠানো হয়েছে।

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...