Monday, April 6, 2026

পুরসভা থেকে সিল করা হল বাড়ি, ভিতরেই রয়ে গেলেন বাসিন্দারা!

Date:

Share post:

বাড়ির সদস্যদের ভাইরাস টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে,  তাই সংক্রমণের ভয়ে একটি অ্যাপার্টমেন্টে ঢোকার মুখের গেট টিন দিয়ে আটকে দিলেন পুর কর্মীরা । আর বাড়ির ভিতর আটকে থাকলেন সদস্যরা। এমনই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই পরে ক্ষমা চেয়ে নেন কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, কর্পোরেশনের কর্মীরা বেঙ্গালুরুর ডোমলুরের কাছে দুটি ফ্ল্যাটের দরজা সিল করে দেন, যেখানে দুটি শিশু সহ এক মহিলা ও এক বৃদ্ধ দম্পতি থাকেন। তাঁদের ভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া আসে সাধারণ মানুষ ও বিভিন্ন মহল থেকে। পরে বিবিএমপি-র কমিশনার এন মঞ্জুনাথ প্রসাদ বলেন , ফ্ল্যাটের ব্যারিকেডগুলো তৎক্ষণাৎ খুলে দিয়ে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করা হয়। পাশাপাশি পুরসভার  কর্মীদের এই কাজের জন্য তিনি নিজে ক্ষমা চান।

 

প্রসঙ্গত, বেঙ্গালুরুতে নতুন করে ভাইরাসের সংক্রমণ যাতে না ছড়ায় সেই জন্য কড়া পদক্ষেপ করা হচ্ছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা বলেছেন, রাজ্যে কনটেইনমেন্ট জোনগুলির বাইরে আর কোনও লকডাউন করা হবে না। কিন্তু যেখানে সংক্রমণের খবর মিলবে সেখানে দ্রুত আক্রান্তের ঘর-বাড়ি সিল করে দেওয়া হবে। ইয়েদুরাপ্পার সেই নির্দেশ অনুযায়ী সংক্রমণ ঠেকাতে ওই বাড়িটি সিল করছিলেন পুরো কর্মীরা আর তারপরই এই ঘটনা ঘটে।

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...