Friday, June 26, 2026

আমেরিকা-চিন সংঘাত চরমে, এবার মার্কিন দূতাবাস বন্ধ করল চিন

Date:

Share post:

দূতাবাসের বদলে দূতাবাস। চলতি সপ্তাহের শুরুতেই মার্কিন যুক্তরাষ্ট্র হিউস্টনে চিনা কনস্যুলেট বন্ধ করে দিয়েছিল। তারই প্রতিশোধ। এবার বন্ধ হল মার্কিন দূতাবাস।

চিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংদু-র মার্কিন কনস্যুলেটের লাইসেন্স বাতিল করা হয়েছে। চিনা বিদেশ মন্ত্রক থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, এই পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের অযৌক্তিক পদক্ষেপের বৈধ এবং প্রয়োজনীয় প্রতিক্রিয়া।

প্রসঙ্গত, মঙ্গলবার আচমকাই মার্কিন যুক্তরাষ্ট্র ৭২ ঘন্টার মধ্যে হিউস্টন শহরের চিনা কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দিয়েছিল। তারপর থেকে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। সেই সময় বেজিং হুমকির সুরে বলেছিল, মার্কিন সিদ্ধান্তের প্রতিশোধ নেওয়া হবে। আর তেমনটাই হলো।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...