Sunday, February 22, 2026

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান কিছুটা ভার্চুয়াল, করতে হবে আত্মনির্ভর ভারতের প্রচার!

Date:

Share post:

২০২০-র ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ভার্চুয়াল হবে। কোভিড বিধি মেনে চলতে হবে, এবং স্বাস্থ্যকর্মীদের সংবর্ধিত করা হবে। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রক নির্দেশিকা জারি করে জানিয়েছে নিম্নলিখিত নিয়ম মেনেই স্বাধীনতা দিবস পালন করতে হবে।

১. (ক) লালকেল্লার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেবে সেনাবাহিনী এবং দিল্লি পুলিশ। প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। তিরঙা বেলুন উড়বে, তোলা হবে জাতীয় পতাকা, গাওয়া হবে জাতীয় সংগীত, দেওয়া হবে ২১টি গান স্যালুট।
(খ) রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতিকে সংবর্ধিত করা হবে।

২. (ক) রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সকাল ন’টায় রাজ্যের রাজধানীতে পতাকা তুলবেন মুখ্যমন্ত্রী। গাওয়া হবে জাতীয় সংগীত। গার্ড অফ অনার দেবে পুলিশ, প্যারামিলিটারি, হোম গার্ড, এনসিসি, স্কাউট। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর গাওয়া হবে জাতীয় সংগীত।
(খ) মহামারির কারণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভিড় এড়াতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, মাস্ক পরতে হবে।
(গ) ফ্রন্ট ওয়ারিয়র স্বাস্থ্যকর্মীদের সংবর্ধিত করা হবে।
(ঘ) জেলা সাব ডিভিশন ব্লক পঞ্চায়েত এলাকাতেও একই পদ্ধতি মানতে হবে।

৩. রাজ্যের রাজধানী, জেলা, ব্লক এবং পঞ্চায়েতে যাতে জাতীয় পতাকা উত্তোলন হয়, তা নিশ্চিত করতে হবে।

৪. রাজ্যের রাজভবনে রাজ্যপাল কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলের রাজনিবাসে লেফটেন্যান্ট গভর্নর স্বাধীনতা দিবস পালন করবেন।

৫. পুলিশ বা মিলিটারি ব্যান্ডের অনুষ্ঠান কোনও ঐতিহাসিক স্থানে করাই ভালো এবং সেগুলির রেকর্ডেড ভার্সন সোশ্যাল মিডিয়াতে দেখানো যেতে পারে।

৬. এছাড়াও স্বাধীনতা দিবসের যে যে অনুষ্ঠান করা হয় সেই অনুষ্ঠান করা যেতে পারে সামাজিক দূরত্ব বজায় রেখে।

৭. আত্মনির্ভর ভারতের বার্তা মানুষের মধ্যে প্রচার করতে হবে।

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...