Tuesday, June 23, 2026

দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ‘সেফ হাউস’ তৈরির ভাবনা

Date:

Share post:

কোভিড যুদ্ধে আরও গতি আনতে সম্প্রতি সেফ হাউস প্রকল্প ঘোষণা করে রাজ্য সরকার । এই প্রকল্পে বলা হয়েছে,
‘যেসব রোগীর অবস্থা ততটা সিরিয়াস নয় ।তাদের হাসপাতালে না রেখে, বেড ভর্তি না করিয়ে সেফ হাউসে রাখা হবে । যেখানে থাকবেন চিকিৎসকরাও ।
এবার দুর্গাপুরে ‘সেফ হাউস’-এর জন্য বেছে নেওয়া হচ্ছে ইস্পাত হাসপাতালকে। এই কারণে শনিবার দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলে ঘুরে দেখলেন ইস্পাত হাসপাতাল।

মহকুমার শাসক জানিয়েছেন, দুর্গাপুর ইস্পাত হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের ৫০টি বেড পাওয়া যাচ্ছে। আরও ৭০টি বেড পাওয়া যাচ্ছে অন্যত্র। দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলে বলেন, “শহরের আরও কিছু জায়গা দেখা হচ্ছে যেখানে সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এই ধরণের সেফ হাউস করা হবে।”

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...