Thursday, June 25, 2026

বেকারত্বের খতিয়ান দিয়ে শুরু ‘সোজা বাংলায় বলছি’

Date:

Share post:

শুরু হল তৃণমূল কংগ্রেসের নয়া মেগা ক্যাম্পেন ‘সোজা বাংলায় বলছি’। বিজেপিকে ঠেকাতে বাংলা ভাষায়, বাঙালির আবেগ আর বাংলার জন্য এবার নয়া প্রচারাভিযান। এবার থেকে সপ্তাহে তিনদিন ‘সোজা বাংলায় বলছি’ নামে একটি নতুন ভিডিও সিরিজ প্রকাশিত হচ্ছে। প্রতি বুধ, শুক্র ও রবিবার সকাল ১১টায় প্রকাশ করা হচ্ছে একটি করে এক মিনিটের ভিডিও। এই রবিবার ভারতের বেকারত্বের হারের তুলনায় রাজ্যের বেকারত্বের হার কতটা কম সেটাই তথ্য সহকারে জানানো হয়েছে। একই সঙ্গে দেখা দেখানো হয়েছে অন্যান্য রাজ্যে এই বেকারত্বের হার বাংলা তুলনা কতটা বেশি।

সোশ্যাল মিডিয়ায় এই সিরিজ চলবে আগামী কয়েকমাস।
‘সোজা বাংলায় বলছি’ ভিডিও সিরিজের উপস্থাপনায় রয়েছেন রাজ্যসভার তৃণমূলের সংসদীয় দলনেতা ডেরেক ও’ব্রায়েন। রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি তিনবার ইন্ডিয়ান টেলিভিশন অ্যাকাদেমি-র ‘গেম শো হোস্ট অফ দ্য ইয়ার’ খেতাব জিতেছেন।
এই ভিডিওগুলি আজকের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ের প্রাসঙ্গিক ক্ষেত্রগুলির ওপর তৈরি করা হবে।
এই ভিডিওগুলিতে দেখানো হবে বিভিন্ন ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত ন’বছরে বাংলা কতটা অগ্রগতি করেছে। বিধানসভা এলাকা থেকে ব্লক এলাকা, সব স্তরেই চলবে এই প্রচার।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...