Wednesday, June 17, 2026

মুমূর্ষু করোনা রোগী, তীব্র শ্বাসকষ্ট, ফেরাল আইডি, এক ঘন্টা ফেলে রাখল মেডিক্যাল

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর হাজার চেষ্টার পরেও রেফারের রোগ আর সিট নেইয়ের চক্কর কাটছে না কলকাতার কোভিড হাসপাতালগুলিতে। কোথাও করোনা আক্রান্তকে ফেলে অ্যাম্বুল্যান্স পালাচ্ছে, কোথাও করোনা রোগীকে অ্যাম্বুল্যান্সে তুলতে গিয়ে মেরে ফেলছে। এবার বেলেঘাটা আইডি হাসপাতাল। তীব্র শ্বাসকষ্ট নিয়ে সেখানে যান মধ্য বয়সী ওই রোগী। সেখানে বলা হয় বেড নেই। যদিও আইডি হাসপাতালের হিসাব বলছে, তখনও ১১৫টির মধ্যে ৯টি বেড খালি রয়েছে। রোগীকে রেফার করে দেওয়া হয় মেডিক্যালে। সেখানে আসার পরেও সেই একই রোগ, বেড নেই। যদিও তখনও সরকারি হিসাব অনুযায়ী মেডিক্যালে ৬৬০টি বেডের মধ্যে ৮৫টি খালি। দীর্ঘ প্রায় এক ঘন্টা ধরে অপেক্ষা করতে হয় মুমূর্ষু রোগীকে। তিনি বলেছেন, বুকের ভিতরটা মনে হচ্ছে কামড়াচ্ছে। আর পারছি না। জানি না কালকেই মারা যাব কিনা! তীব্র শ্বাসকষ্টের মাঝেই খবর আসে বেড মিলেছে। আইএমএ রাজ্য সভাপতি ডাঃ শান্তনু সেনের বক্তব্য, মিডিয়া আতঙ্ক তৈরি করছে। এটা নাকি রাজ্যের আসল চিত্র নয়। সকলেই ভর্তি হচ্ছেন। সেফ হোমে নিয়ে আসুন। প্রচুর বেড রয়েছে। কিন্তু তীব্র শ্বাস উঠে যাওয়া এইসব রোগীরা কি সেফ হোমে যাবেন? যাকে বেড নেই বলে ফিরিয়ে দেওয়া হয়, তারজন্য বেড বেরিয়ে এলো কোথা থেকে? হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য মুখে কুলুপ এঁটেছে।

Related articles

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...