Thursday, June 25, 2026

ইস্টবেঙ্গলের আচরণে ক্ষুব্ধ এফএসডিএল কর্তৃপক্ষ

Date:

Share post:

গত কয়েকমাসে একটিও শব্দ নেই। মেল নেই। চিঠি নেই।

এতকাল পর আইএসএল সূচি ঘোষণার মুখে ইস্টবেঙ্গল মেল করে জানাচ্ছে করোনার কারণে তাদের একটু সময় চাই!
এবং সেই মেল এফএসডিএল কর্তারা পড়ার আগেই সংবাদপত্রে প্রকাশিত।

এতে ব্যাপক ক্ষুব্ধ কর্তৃপক্ষ।
তাঁদের একাংশের মতে, এতদিন কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে এখন তাঁদের কাঁধে বন্দুক রেখে সমর্থকদের ক্ষতি থেকে বাঁচার চেষ্টা করছে ইস্টবেঙ্গল। করোনা তো নতুন নয়। এতকাল পর এখন এই চিঠির মানে কী? আর নিয়মমাফিক প্রস্তুতির কোন্ কাজটা ইস্টবেঙ্গল করেছে?

জানা গেছে, মেলের কড়া জবাব দেওয়ার কথা ভাবছে এফএসডিএল।

এদিকে এআইএফএফ সচিব কুশল দাস এক সাক্ষাৎকারে ইস্টবেঙ্গল কর্তাদের অপেশাদারি মনোভাবকে তুলোধোনা করেছেন।

একাধিক মহলের বক্তব্য, এবছর আইএসএল খেলতে ব্যর্থ হচ্ছে ইস্টবেঙ্গল। আর তার দায় এখন অন্যদের ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে।

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...