Wednesday, June 24, 2026

২৩ বছরের বাংলো ছেড়ে দিলেন প্রিয়াঙ্কা, সোনিয়ার বাংলো থেকেই চলবে আপাতত কাজ

Date:

Share post:

দিল্লির ৩৫ লোধি এস্টেটের বাংলো ছেড়ে দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। ২৩ বছরের বেশি সময় ধরে এই বাংলোয় ছিলেন তিনি। জুলাই মাসে প্রিয়াঙ্কাকে নোটিশ পাঠিয়ে বলা হয়েছিল, যেহেতু তিনি আর এসপিজি নিরাপত্তা পান না তাই এই বাংলো তিনি আর পাবেন না। এই বাংলো আপাতত দেওয়া হয়েছে বিজেপি নেতা তথা রাজ্য সভার সাংসদ অনিল বলুনিকে। গতকাল, রবিবার, ২৬ জুলাই রাজনৈতিক সৌজন্য দেখিয়ে প্রিয়াঙ্কা চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন অনিলকে। ১অগাস্ট পর্যন্ত প্রিয়াঙ্কাকে সময় দেওয়া হয়েছিল। তার আগেই তিনি ছেড়ে দিলেন লোধি এস্টেটের বাংলো।

প্রশ্ন হলো, প্রিয়াঙ্কা আপাতত গেলেন কোথায়? জানা গিয়েছে পরিবার নিয়ে প্রিয়াঙ্কা গেলেন হরিয়ানার গুরুগ্রামে। ডিএলএফ সেক্টর ৪২-এর বাড়িতে তিনি আপাতত কয়েক মাস থাকবেন। রাজধানীর প্রাণকেন্দ্রে তিনি ভাড়া বাড়ির সন্ধান করছেন। ইতিমধ্যে গোটা চারেক বাড়ি দেখেছেন। তার মধ্যে একটি পছন্দ হয়েছে। সেটি দিল্লির সুজন পার্কে। সেটির সারাইয়ের কাজ চলছে। খুব দ্রুত সেখানেই উঠে আসবেন। গুরুগ্রামের অস্থায়ী বাসস্থান ও সুজন পার্কের বাসস্থানের নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে। জেড প্লাস নিরাপত্তা পাওয়া প্রিয়াঙ্কা আপাতত দলের মিটিং ও রাজনৈতিক কাজকর্ম সারবেন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...