Monday, April 6, 2026

কর্মীদের স্বার্থে ওয়ার্ক ফর্ম হোম-এর সময়সীমা বাড়াল গুগল

Date:

Share post:

মহামারির এই সংকটের পরিস্থিতিতে কর্মীদের নিরাপত্তা দিকে নজর দিল গুগল। আগামী বছর জুন মাস পর্যন্ত ওয়ার্ক ফর্ম হোম’-এর সময়সীমা বাড়িয়ে দিল সংস্থা।

ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত খবর অনুযায়ী ওয়ার্ক ফর্ম হোমের সময়সীমা বাড়িয়েছেন গুগল কর্তা সুন্দর পিচাই সোমবার তিনি ঘোষণা করেন, ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ি থেকেই কাজ করতে পারবেন গুগলের কর্মীরা। যার সুবিধা পাবেন সারা বিশ্বের লক্ষাধিক কর্মী।

সংস্থার কর্মীদের ইতিমধ্যেই ইমেল করেছে কর্তৃপক্ষ। যেখানে বলা হয়েছে, ” কাজের সুবিধার জন্য কর্মচারীদের ওয়ার্ক ফর্ম হোমের মেয়াদ বাড়ানো। আমরা আশা করছি বাড়িতে বসেই আরও ভালো করে প্রত্যেকে নিজেদের কাজ করতে পারবেন। আপাতত অফিসে এসে কাজ করার দরকার নেই। আগামী এক বছর পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি পেশাদারিত্ব বজায় রাখবেন কর্মীরা।”

প্রসঙ্গত, মার্চ মাস থেকেই গুগলের কর্মীরা ‘ওয়ার্ক ফর্ম হোম’ করছেন। সংক্রমণের মাত্রা কমলে জুনের শেষ বা জুলাই থেকে অফিস চালু হবে বলে জানানো হয়। এরপর বলা হয় সেপ্টেম্বর মাসে অফিস খোলা হবে। কিন্তু যে হারে সংক্রমণ বাড়ছে তাতে ঝুঁকি নিতে নারাজ কর্তৃপক্ষ। তাই কর্মীদের সুরক্ষার স্বার্থে বাড়িতে বসেই কাজ করার সময় বাড়াল গুগল।

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...