Tuesday, June 23, 2026

ভারতের পাঁচ জায়গায় অক্সফোর্ডের টিকার ট্রায়ালের জন্য অনুমতি দিল কেন্দ্র

Date:

Share post:

বিশ্ব মহামারি রুখতে ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রোজেনেকার ডিএনএ ভেক্টর ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়ালে আশাব্যঞ্জক সাফল্য মিলেছে। ভারতে অক্সফোর্ডের ফর্মুলায় এই টিকা তৈরি করছে এদেশের নামজাদা সংস্থা সেরাম ইনস্টিটিউট। দেশের তৈরি এই টিকার নাম ‘কোভিশিল্ড’। এবার ভারতে অক্সফোর্ডের এই টিকার দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য সেরামকে ড্রাগ কন্ট্রোলের অনুমতি দিল কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রের বায়োটেকনোলজি বিভাগ জানিয়েছে, দেশের পাঁচ জায়গায় অবিলম্বে টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে। সরকারের তরফে এজন্য বড় রকমের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এদেশে করোনা ভ্যাকসিনের ট্রায়াল ও গবেষণা তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে কেন্দ্রের বায়োটেকনোলজি বিভাগ। দফতরের সচিব রেণু স্বরূপ বলেছেন, দেশের পাঁচ জায়গাকে বেছে নেওয়া হয়েছে অক্সফোর্ডের টিকার ট্রায়ালের জন্য। এক হাজারের বেশি স্বেচ্ছাসেবককে টিকা দেওয়া হবে। অক্সফোর্ড ইউনিভার্সিটি এই টিকার ট্রায়াল করে সাফল্য পেয়েছে।এদেশে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ করে তার ফলাফল দেখতে হবে। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে টিকার ট্রায়াল সফল হলেই টিকার বাণিজ্যিক উৎপাদন শুরু করে দেবে সেরাম। সংস্থার সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন, করোনা ভ্যাকসিন যাতে দেশের প্রতি প্রান্তে পৌঁছে যায় সেজন্য কেন্দ্রীয় সরকারের মাধ্যমেই তা সরবরাহ করা হবে।

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...